ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

২৩ অগাস্ট, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

রাজধানীর বারিধারায় সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের।

এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারটির উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, ডিবিএল সিরামিকসের জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ বাশার এবং ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল সিরামিকসের হেড অব সেলস এম আবু হাসিব রন এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

দেশজুড়ে ডিবিএল সিরামিকসের ছয়টি এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার রয়েছে। ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের সুবিশাল কালেকশন থেকে কাস্টমাররা পছন্দের টাইলসটি বেছে নিতে পারবেন স্বাচ্ছন্দ্যে। কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে আগামীতে এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে ডিবিএল সিরামিকসের।




অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

২৩ অগাস্ট, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

২৩ অগাস্ট, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন