শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শীতে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন

    শীতে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    শীত এলেই ত্বক নিয়ে দু:শ্চিন্তা বাড়ে। কারণ শীতের শুষ্ক আবহাওয়ার কারণে এসময় মানুষের শরীরের ত্বক ফাটা সহ নানা চর্মরোগ দেখা দেয়। বিশেষ করে পা ও ঠোঁট ফাটা নিয়ে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়েন। এ সমস্যা থেকে মুক্তি পেতে ত্বকের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকরা।

    এবিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহেদ পারভেজ বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
     

    ময়েশ্চারাইজারের ব্যবহার সম্পর্কে তিনি বলেছেন, শীতের শুরুতেই ত্বকে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, যাতে তেলের পরিমাণ বেশি। সেই সঙ্গে রাতে যে নাইট ক্রিম ব্যবহার করা হয়, তা-ও যেন ওই রকম হয়। কারণ, এসব ক্রিম ত্বক আর্দ্র রাখতে বেশি সহায়ক।

    সানস্ক্রিন ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহেদ পারভেজ বলেন, অনেকেই মনে করেন শীতকালে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু শীত হোক কিংবা গ্রীষ্ম মৌসুম—সরাসরি রোদ সব সময় ত্বকের জন্য ক্ষতিকর। তাই শীতের মৌসুমেও বাইরে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে মুখে, হাত ও পায়ে সানস্ক্রিন লাগিয়ে নিন।


    হাতের যত্ন প্রসঙ্গে তিনি বলেন,মুখের ত্বকের যত্ন নিয়ে মানুষ যতটা সচেতন, অনেক সময় হাতের যত্নের বিষয়ে ততটা দেখা যায় না। যদিও হাতের ত্বক শীতকালে অনেক বেশি রুক্ষ হয়ে পড়ে। বিশেষ করে যাঁদের বারবার হাত ধুতে হয়, তাঁরা এই সমস্যায় বেশি ভোগেন। এ সময় হাতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। বারবার যাঁদের হাত ধুতে হয় কিংবা স্যানিটাইজ করতে হয়, তাঁদের দিনে কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার।

    পা সুন্দর রাখার জন্য তিনি বলেন, শীত মৌসুমে পায়ে মোজা পরে থাকার বিকল্প নেই। এতে পায়ের ত্বক ঝকঝকে, মসৃণ থাকে। এ ছাড়া শীতের সময় পেট্রোলিয়াম জেলি কিংবা গ্লিসারিন দিয়ে পায়ের ত্বকে ম্যাসাজ করতে পারেন। সপ্তাহে একবার এক্সফোলিয়েট করে পায়ের ত্বকের মৃত কোষ তুলে নিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য যত্ন শীত মৌসুমে আপনার পায়ে ত্বক সুন্দর রাখবে।


    শীতে বেশি বেশি পানি পান করার পরামর্শ দেন ডা. জাহেদ। তিনি বলেন, শীত মৌসুমে অনেকে তুলনামূলক কম পানি পান করে থাকেন। এটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। ত্বকের জন্য তো বটেই, শুষ্ক মৌসুমে সুস্থ থাকার জন্য বেশি বেশি পানি পান করা দরকার। শরীরে পানিশূন্যতা দেখা দিলে তা একদিকে ত্বকে নানা রোগব্যাধির জন্ম দেয়, ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যায়; অন্যদিকে পানির অভাব নানা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

    গোসল করার নিয়ম সম্পর্কে তিনি বলেন, শীত এলে অনেকেই হট বাথ নিতে পছন্দ করেন। এ সময় অনেকেই অতিরিক্ত গরম পানি গায়ে ঢালেন। এতে ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। যদি ডায়াবেটিস থাকে, তাহলে অজান্তেই ত্বক পুড়ে যেতে পারে। কারণ, তাঁদের অনুভূতি শক্তি তুলনামূলক কম থাকে। তাই শীত মৌসুমে নিয়ম মেনে গোসল করুন। এ সময় গোসলে অতিরিক্ত গরম পানির ব্যবহার এড়িয়ে চলুন। গোসলে কুসুম গরম পানি ব্যবহার করুন।

    ডা. জাহেদ পারভেজ আরও বলেন, শীত মৌসুমে অতিরিক্ত শুষ্ক ও রুক্ষতার কারণে অনেকের ত্বক থেকে রক্তপাত শুরু হয়। অনেকেই এই সময়ে দাদ, খুজলি, পাঁচড়াসহ নানা চর্মরোগে ভোগেন। এমন সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (তথ্যসূত্র:প্রথম আলো)।




    সাতদিনের সেরা খবর

    লাইফস্টাইল - এর আরো খবর

    অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি

    অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন

    ভিনদেশি ফল কিউয়ি

    ভিনদেশি ফল কিউয়ি

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন

     বাবামায়ের চোখে সন্তান কোনদিন বড় হয় না

    বাবামায়ের চোখে সন্তান কোনদিন বড় হয় না

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন

    ৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি খাবেন।

    ৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি খাবেন।

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন

    রাতের খাবার এশার আগে খাওয়ার উপকারিতা

    রাতের খাবার এশার আগে খাওয়ার উপকারিতা

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন

    কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন

    কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন

    ৫ ডিসেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন