শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এশিয়ার সেরা ৫০ স্ট্রিট খাবারে বাংলাদেশের ফুচকা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩১ অগাস্ট, ২০২২ ০৮:৫৬ পূর্বাহ্ন

    এশিয়ার সেরা ৫০ স্ট্রিট খাবারে বাংলাদেশের ফুচকা

    মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কোয়েস্টস ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসাবে এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা।

    এটি বাংলাদেশিদের কাছে জনপ্রিয় এক মুখরোচক স্ট্রিট ফুড। এই খাবারের নাম শুনলে সবার জিভে জল চলে আসে। বাংলাদেশের এই ফুচকা এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নিয়েছে।

    সিএনএনের খবরে বলা হয় হালকা মিষ্টি, একটু টক ও ঝাল স্বাদের ফুচকা বাংলাদেশের সর্বজনীন এক স্ট্রিট ফুড। সাধারণত মচমচে ফাঁপা গোলকে আলু আর ছোলার মিশ্রণ ভরাট করে দেওয়া হয়। পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং চটপটির বিশেষ মসলা এই খাবারে বিশেষ মাত্রা যোগ করে।

    পরিবেশনের আগে দোকানি ফুচকার ওপরে সিদ্ধ ডিমের কুচিও ছড়িয়ে দেন। এরপর একটি ছোট কাপে করে তেঁতুলের পানি দেওয়া হয়। একেকটি ফুচকা মুখে পুরে নেওয়ার আগে সেই তেঁতুলের পানি মিশিয়ে সাধারণত খাবারটি উপভোগ করেন বাংলাদেশিরা।

    বাংলাদেশের জনপ্রিয় এই খাবার ভারতে পানিপুরি, গোল গাপ্পা ও গুপচুপ নামেও পরিচিত। বাংলাদেশের ফুচকা ছাড়াও শ্রীলংকার আচ্ছরু, পাকিস্তানের বান কাবাব ও ফালুদা, হংকংয়ের চিওং ফান, ভারতের জালেবি (জিলাপি), থাইল্যান্ডের খাও সোই, দক্ষিণ কোরিয়ার কিমবাপ,নেপালের মোমো, সিঙ্গাপুরের ঝাল কাঁকড়া, ভুটানের এমা দাতশি এবং ইন্দোনেশিয়ার গাদো গাদো।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর