তাড়াইলে বজ্রপাতে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৮ অপরাহ্ন

তাড়াইলে বজ্রপাতে নিহত ১

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে দুলাল মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল মিয়া উপজেলার ধলা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে বাড়ির পিছনের বন্দে ধান রোপণের জন্য নিজের জমি প্রস্তুত করছিলেন দুলাল মিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে প্রচন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। ধারণা করা হচ্ছে আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সন্তানের জনক দুলাল মিয়ার। জানা যায়, বৃষ্টি থামার পর দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আত্মীয়স্বজন তাকে মৃত অবস্থায় বন্দে থেকে বাড়িতে নিয়ে আসে।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৮ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৮ অপরাহ্ন