শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলের ব্যাংক হিসাব তলব

    নিজস্ব প্রতিবেদক

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৪ পূর্বাহ্ন

     আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলের ব্যাংক হিসাব তলব

    বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে, এক ছেলের স্ত্রী ও তাদের একটি হোল্ডিং কোম্পানির ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলনের যাবতীয় তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    যাদের হিসাব তলব করা হয়েছে, তারা হলেন- গত ডিএনসিসি উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়া তাবিথ এম আউয়াল, তার ভাই তাফসির এম আউয়াল ও তাজওয়ার এম আউয়াল। এ ছাড়া, তাফসির এম আউয়ালের স্ত্রী মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়ালের হিসাব তলব করা হয়েছে। এর মধ্যে মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়াল হলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর একমাত্র কন্যা।

    এক সঙ্গে জাকির খান নামের এক ব্যক্তির হিসাবের তথ্য চাওয়া হয়েছে। জাকির খানের বাবার নাম জহির খান ও মা হোসনে আরা বেগম। তবে মিন্টু পরিবারের সঙ্গে তার সম্পর্ক জানা যায়নি।

    বিএফআইইউর চিঠিতে তাদের অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, লেনদেনের অনুমোদিত সীমাসহ বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে, সে তথ্যও দিতে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৪ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৪ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৪ পূর্বাহ্ন