শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সোনার দামে রেকর্ড, ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকা

    নিজস্ব প্রতিবেদক

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন

    সোনার দামে রেকর্ড, ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকা

    দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এবার ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দর রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

    বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। তারা বলছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। তাতে সোনার দাম পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

    দাম বাড়ায় কাল রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৫৬৪ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

    দেশের বাজারে গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেট ৭৯ হাজার ৪৯০, ১৮ ক্যারেট ৬৮ হাজার ১১৭ ও সনাতন পদ্ধতির সোনা ৫৬ হাজার ২২০ টাকায় বিক্রি হয়েছে। তার মানে আজ রোববার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫, ১৮ ক্যারেটে ১ হাজার ৫১ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ছে।


    এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতা রয়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট দেশে সোনার দাম বাড়ায় জুয়েলার্স সমিতি, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৩৫ মার্কিন ডলার। চলতি মাসের ১ তারিখে সেই দাম ১ হাজার ৭০০ ডলারের নিচে নামে। গত শুক্রবার দাম কিছুটা বেড়ে ১ হাজার ৭১৭ ডলার হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন