শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২০৪১ সালে উন্নত দেশ গড়তে ব্যবসা সহজ ও গতিশীল করতে হবে: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৮ অপরাহ্ন

    ২০৪১ সালে উন্নত দেশ গড়তে ব্যবসা সহজ ও গতিশীল করতে হবে: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নতদেশে হিসেবে আত্মপ্রকাশের জন্য পরিকল্পিত ভাবে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জন করতে হলে আমাদের ৮ থেকে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এজন্য পণ্য ও সেবা উৎপাদনের পাশাপাশি এগুলোর মান উন্নত করতে হবে। আমরা ইতোমধ্যে এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছি। আমাদের ২০২৬ সাল থেকে প্রতিযোগিতা মূলক বিশ্ববাণিজ্য ক্ষেত্রে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এলডিসিভুক্ত দেশের সুবিধা আমাদের থাকবে না। এ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের তৈরী হতে হবে। আমাদের হাতে সময় অনেক কম। আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের হাতে কোন বিকল্প নেই। এজন্য বাণিজ্য সহজ করতে হবে, সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবার জন্য ট্রেড ফ্যাসিলিটেশন রোড ম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে দেশের আমদানি-রপ্তানি ও বিনিয়োগ কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে হবে। বিশেষ করে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো(এনএসডব্লিউ) বাস্তবায়নের মাধ্যমে আমদানি-রপ্তানি এবং ট্রানজিটের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা প্রয়োজন। সীমান্ত বাণিজ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আধুনিক করার বিকল্প নেই। প্রয়োজনে বিদ্যমান বাণিজ্য নীতি, আইন সংস্কার করতে হবে।

    বাণিজ্যমন্ত্রী বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটি (এনটিএফসি) এর  ৬ষ্ঠ সভায় সভাপতিত্ব করে এসব কথা বলেন।

    উল্লেখ্য, ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটি (এনটিএফসি)’র সভা বছরে একবার অনুষ্ঠিত হয়। এর আগে ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় দেশে এবং আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে পণ্যের গুনগতমান টেষ্ট, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি এবং  প্রক্রিয়া করণ, বিভিন্ন বন্দরে আমদানি ও রপ্তানি সহজ ও দ্রুত করণ, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে পরিবহন সহজ, সিঙ্গেল উইন্েডা কার্যকর, আমদানি পণ্য দ্রুত খালাস, রপ্তানি পণ্যের দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা, সমুদ্র বন্দর, স্থল বন্দুর ও আকাশ পথের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করা, কানেকটিভিটি সহজ করা, পণ্য পরিবহনে রেল পথকে আধুনিক ও সহজ করা, রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে করনীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিগত সভায় গৃহিত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সকল কাজ দ্রুত সম্পন্ন করা ও অগ্রগতি পর্যালোচনার সুবিধার জন্য বছরে একাধিক সভা করার উপর গুরুত্ব আরপ করা হয়।

    সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ইআরডি সচিব শরিফা খান, বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) মাহফুজা আক্তার , বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দিন , রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। সভাটি পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান। এছাড়া, বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট  বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের ৪১ সদস্য বিশিষ্ট  কমিটির সদস্য ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৮ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৮ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৮ অপরাহ্ন