শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পায়রা বন্দরের প্রথম টার্মিনাল শিগগির ব্যবহার উপযোগী হবে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    পায়রা বন্দরের প্রথম টার্মিনাল শিগগির ব্যবহার উপযোগী হবে

    পায়রা বন্দরের প্রথম টার্মিনালটি শিগগির ব্যবহারের উপযোগী হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব মো. মোস্তফা কামাল। একইসাথে তিনি জানান, মোংলা বন্দরের পিপিপি মডেলের আওতায় ইতোমধ্যে ১টি টার্মিনাল স্থাপন করা হয়েছে।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বন্দরের লজিস্টিক খাতে দক্ষ ব্যবস্থাপনা : ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

    মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের বন্দর সমূহের সক্ষমতা বৃদ্ধিতে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ ইন্টারন্যাশনাল এবং রেড সি পোর্টের মত বিদেশি কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে এবং আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিষ্ঠানসমূহের সহযোগিতা দেশের বন্দরগুলোর সক্ষমতা আরও বাড়াবে, যা আমাদের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগকে ত্বরান্বিত করবে। সচিব আরও বলেন, বে-টার্মিনাল স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের ভিত্তিতে সরকার এটি নির্মাণে অগ্রসর হবে।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ। তিনি বলেন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা আন্তর্জাতিক বাণিজ্যে যোগাযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং সর্বোপরি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি লজিস্টিক নীতিমালা প্রণয়ণের দাবি জানান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, গ্রুপ বিজনেস ডেভেলপমেন্টের সহসভাপতি লি পেং জি, সামিট এ্যালয়েন্স পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলী জওহর রিজভী, বাংলাদেশ ফ্রাইট ফরওয়াডার্স এসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ এবং ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শামীম উল হক বক্তব্য রাখেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন