শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন ২২ সেপ্টেম্বর পর্যন্ত

    নিজস্ব প্রতিবেদক

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন ২২ সেপ্টেম্বর পর্যন্ত

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের কাছ থেকে আগামী ২২ সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    মঙ্গলবার এক তথ্যবিবরণীতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদেরকে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম/ছক বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট www.bfcb.gov.bd থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। প্রত্যেক আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রের কপি ডিভিডি/পেনড্রাইভ-এ জমা দিতে হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের জন্য প্রস্তাবিত শিল্পী/কলাকুশলী/ব্যক্তিদের ৩ কপি পিপি (পাসপোর্ট)  সাইজ ছবিসহ জীবন-বৃত্তান্ত (বাংলা), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি/পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)/শিশুশিল্পীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে।

    উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ২৮টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এগুলো হলো-আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্র, শ্রেষ্ঠ শিশুশিল্পী, শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও  সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেকআপম্যান।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, কেবল বাংলাদেশি নাগরিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে, তবে যৌথ প্রযোজনা চলচ্চিত্রের বিদেশি শিল্পী এবং কলাকুশলীগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিবেচনাযোগ্য চলচ্চিত্রকে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সেন্সর সনদপত্রপ্রাপ্ত এবং বিবেচ্য বছরে (২০২১ সালে) প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কোনো বাধ্যবাধকতা নেই, তবে সেগুলোকে বিবেচ্য বছরে (২০২১ সালে) সেন্সর সনদপত্রপ্রাপ্ত হতে হবে।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন