শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের মিট দ্য বরোয়ার ও মত বিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের মিট দ্য বরোয়ার ও মত বিনিময় সভা

    অগ্রণী ব্যাংক লিমিটেড, সিলেট সার্কেল এর উদ্যোগে শনিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট সার্কেলে " উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ (Accelerating progress-2022): ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২২" বাস্তবায়ন করার লক্ষ্যে সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপক ও গ্রাহকগণকে নিয়ে খেলাপী ঋণ আদায়, CMSME খাতে প্রণোদনা ঋণসহ অন্যান্য খাতে ঋণ বিতরণ, ফরেন রেমিটেন্স, বৈদেশিক বাণিজ্য ও গ্রাহক সেবার মান নিয়ে মিট দ্যা বরোয়ার এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও  মোঃ মুরশেদুল কবীর উপস্থিত ছিলেন।

     অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রূবানা পারভীন, মহাব্যবস্থাপক, সিলেট সার্কেল উক্ত সভায় সভাপতিত্ব করেন।

    এমডি এবং সিইও মোঃ মুরশেদুল কবীর লালদিঘীরপাড় কর্পোরেট শাখা এবং ৩টি অঞ্চল (সিলেট পশ্চিম অঞ্চল, সিলেট পূর্ব  অঞ্চল, এবং মৌলভীবাজার অঞ্চল) এর বর্তমান গ্রাহক, সম্ভাব্য গ্রাহক ও খেলাপী ঋণগ্রহীতাদের সাথে ব্যবসায়িক মতবিনিময় করেন। পাশাপাশি প্রণোদনা ঋণ, সিএমএসএমই, সর্ট টার্ম এসএমই, গাড়ি ঋণ, স্টার্টআপ বিজনেস ঋণ, প্রবাসীর ঘরে ফেরা  ঋণ বিতরণ করা হয়।    


    পরবর্তীতে এমডি এবং সিইও মোঃ মুরশেদুল কবীর সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা করেন। তিনি "উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ (Accelerating progress-2022): ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২২" বাস্তবায়নের মাধ্যমে সকল ব্যবসায়িক সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন