শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শ্রমিক কল্যাণে বেক্সিমকো ফার্মার দুই কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৫ অপরাহ্ন

     শ্রমিক কল্যাণে বেক্সিমকো ফার্মার দুই কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এর অঙ্গ প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মাসিউটিক্যালস।

    মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে এ অর্থ জমা দেওয়া হয়েছে।
    বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিঃ এর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং চিফ ফিনানসিয়াল অফিসার আলী নাওয়াজের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সাথে দেখা করে দুই কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৮৩৮ টাকার চেক হস্তান্তর করেন।

    বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত  দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে দুই’শ ৯৩টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭শ’ ৫২ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫,২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

    চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, দু’টি ফার্মাসিউটিক্যালস একাউন্টস এন্ড ফিনান্স বিভাগের পরিচালক মো. জামাল উদ্দিন এবং মানবসম্পদ বিভাগের প্রধান এম এ এরশাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
     

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৫ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৫ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৫ অপরাহ্ন