শেরে বাংলা এ কে ফজলুল হক, কবি কামিনী রায়ের জন্মস্থান ঝালকাঠির পাঁচ নদীর মোহনায় ধারণকৃত ইত্যাদির এবারের পর্বটি আজ ৩০ সেপ্টেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। হানিফ সংকেতের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।