শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সন্তানের আনুষ্ঠানিক খবর দিলেন শাকিব ও বুবলি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    সন্তানের আনুষ্ঠানিক খবর দিলেন শাকিব ও বুবলি

    বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলি দুজনই তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় প্রায় অভিন্ন ভাষায় তাদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন।

    তবে তাদের বিয়ে কবে হয়েছে এবং সন্তানের জন্ম কবে কোথায় হয়েছে সেসব নিয়ে কোন তথ্য তারা দেননি।

    দুজনেই লিখেছেন, "আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি"।

    এর সাথে যোগ করে বুবলি লিখেছেন "শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।"

     

    আর শাকিব খান লিখেছেন, "শেহজাদ খান বীর আমার এবং বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।"


    শাকিব খান দুদিন আগে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

    এর আগে ২০১৭ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার সাথে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ করেছিলেন টিভিতে সাক্ষাতকার দিয়ে এবং বলেছিলেন যে আব্রাহাম খান জয় তাদের সন্তান।

    তার ঘোষণা অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়েছিলো কিন্তু মিস্টার খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে সেটি গোপন রাখা হয়েছিলো।

    পরে মিস্টার খান নিজেও বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু পরে আবার তারা বিবাহ বিচ্ছেদেরও ঘোষণা দিয়েছিলেন।

    অপু বিশ্বাস অবশ্য যখন টিভিতে শাকিব খানের সাথে গোপন বিয়ে ও সন্তান খবর দিয়েছিলেন, তখনই তিনি তখনকার উঠতি নায়িকা বুবলির সাথে মিস্টার খানের অন্তরঙ্গতার প্রসঙ্গটি তুলেছিলেন।

    তবে শাকিব খান ও বুবলি এতদিন সে বিষয়ে কোন আনুষ্ঠানিক মন্তব্য করেননি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন