শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রেলপথমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    রেলখাতে বিনিয়োগে আগ্রহ সুইজারল্যান্ডের

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ডিসেম্বর, ২০২১ ০৬:৫০ অপরাহ্ন

    রেলখাতে বিনিয়োগে আগ্রহ সুইজারল্যান্ডের
    রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

    রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের সঙ্গে আজ (৯ডিসেম্বর) রেলভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

    রেলপথ মন্ত্রী এ সময় বলেন,  বাংলাদেশ রেলওয়েকে পুরো ঢেলে সাজানো হচ্ছে। কারখানাগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে, নতুন ইঞ্জিন এবং কোচ আনা হচ্ছে, স্টেশন গুলোকে সংস্কার করা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন।  তখন থেকেই রেল খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।  ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার ভিত্তিতে রেল খাতে উন্নয়ন ঘটানো হচ্ছে। সারাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।

    মন্ত্রী বলেন, বাংলাদেশের রেল ব্যবস্থা যমুনা নদী দ্বারা বিভক্ত।  পশ্চিমাঞ্চলে ব্রডগেজ এবং পূর্বাঞ্চলে মিটারগেজ দ্বারা সীমাবদ্ধ । আমরা পুরা রেল ব্যবস্থাকে একটি মাধ্যম অর্থাৎ ব্রডগেজে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইন কে ডুয়েলগেজে রূপান্তর করা হবে। বিভিন্ন বন্দরের সাথে রেল কানেকশন করা হচ্ছে। ভারতের সাথে স্বাধীনতা পূর্বকালে আটটি ইন্টারচেঞ্জ পয়েন্ট ছিল ।  বর্তমানে পাঁচটি চালু করা হয়েছে বাকি তিনটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

    মন্ত্রী  আরো বলেন , গত সপ্তাহেই ইউরোপের জার্মানি, ফ্রান্স,  স্পেন ভ্রমণ করে এসেছি। আমরা ইউরোপের প্রযুক্তি আমাদের রেলওয়েতে কাজে লাগাতে চাই । সুইজারল্যান্ড আমাদের দেশে প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সে ক্ষেত্রে উভয় দেশ একটি সমঝোতা স্মারক সই করে ক্ষেত্রগুলি চিহ্নিত করে এগিয়ে যেতে পারবে।

    এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত সচিব ভূবন চন্দ্র বিশ্বাস, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর থমাস বমগার্টনার উপস্থিত ছিলেন।

    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর