শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোয়ারিঘাটে জুতা কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২১ ০৮:১৮ পূর্বাহ্ন

    সোয়ারিঘাটে জুতা কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

    রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুইজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সোয়ারিঘাটের কামালবাগ এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, যে ভবনে আগুন লেগেছে সেটি একটি জুতার সোল তৈরির কারখানা। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর সেখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা কারখানাটির শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে সূত্র জানায়।

    ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে আসার পরই সেখানে উদ্ধার কাজ শুরু করি। পরে কারখানাটির দ্বিতীয় তলা থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, দোতলা ও তিনতলায় জুতা তৈরির কারখানা। তবে দ্বিতীয় তলায় শ্রমিকরা থাকতেন বলে জানা গেছে। পাঁচ শ্রমিক মারা গেছেন দগ্ধ হয়েই। আর দুইজন দগ্ধ হয়েছেন। মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর