শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অক্টোবর, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন।মহানবী (সা.) এর জীবন ও  আদর্শ  অনুসরণের  মধ্যেই মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন,  মহানবী (সা.) এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে কর্ম-পন্থা নির্ধারণ করলে আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ  ও কল্যাণময়।  

    প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সা.) এর বিদায়  হজের ভাষণে প্রদত্ত  নির্দেশ  আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত রয়েছে তাকে  আরও   সুসংহত ও সুদৃঢ় করতে শিক্ষা দেয়।

    প্রতিমন্ত্রী আজ (৮ অক্টোবর, শনিবার) বাদ মাগরিব (সন্ধ্যা ৬.৩০ টা) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৯৭৩ সালে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের শুভ উদ্বোধন করে বিশ্বনবী (সা.) এর আদর্শ প্রচার ও দ্বীনী খেদমতের এক নব দিগন্তের দ্বার উন্মোচন করেন। এরই  ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে।

    বক্তব্য শেষে ধর্ম প্রতিমন্ত্রী  ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেন
     
    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার। অনুষ্ঠানে আলোচক অতিথি হিসেবে বক্তৃতা করেন  বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ও দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

    এছাড়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
     
    এর আগে বাদ আসর (বিকাল ৪.৩০ টা) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী। এই মেলায় স্টল রয়েছে ৬৪ টি । মেলার সকল বই ৩৫ % কমিশনে পাওয়া যাবে। মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৮ অক্টোবর, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৮ অক্টোবর, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৮ অক্টোবর, ২০২২ ১১:৩৫ অপরাহ্ন