শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহানবীর আদর্শ উদার ও মানবিক হতে শিক্ষা দেয়: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অক্টোবর, ২০২২ ০৯:০৯ অপরাহ্ন

    মহানবীর আদর্শ উদার ও মানবিক হতে শিক্ষা দেয়: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মহানবী  (সা.) এর ক্ষমা ও উদারতা, নারী জাতির প্রতি সম্মান, শিক্ষা ও জ্ঞান অর্জনে গুরুত্ব প্রদান, অমুসলিম বা চুক্তিবদ্ধ নাগরিকদের নিরাপত্তা,  মানবিক আচরণ, কল্যাণ ভাবনা, শান্তি ও যুদ্ধনীতি, মদীনা সনদ, হুদাইবিয়ার সন্ধি ও রক্তপাতহীন মক্কা বিজয়ের ইতিহাস  মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়।

    প্রতিমন্ত্রী আজ রোববার (৯ অক্টোবর) বিকেলে  জাতীয় প্রেসক্লাব, ঢাকায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে 'ইসলামে সাম্য ও সম্প্রীতি" শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  

    প্রতিমন্ত্রী বলেন, প্রিয় নবী হযরত (সা.) এর আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশের  হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তকে  আরো সুসংহত ও ‍সুদৃঢ করতে পারি । এতে বিশ্বনবীর উম্মত হিসেবে সারা বিশ্বে আমাদের ভাবমর্যাদা উজ্জল হবে এবং অমুসলিম দেশসমূহে সংখ্যালঘু হিসেবে বসবাসরত মুসলিম ভাই-বোনদের জীবনযাত্রা আরো নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্মানজনক হবে।

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয়নবী (সা.) কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন,  ‘রহমাতুল্লিল আ’লামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে ।

    প্রতিমন্ত্রী বলেন, প্রিয়নবী (সা.) তাওহীদের দাওয়াত, ইসলামের আদর্শ প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তি ও কল্যাণের সুবাতাস বইয়ে দিয়েছিলেন ।

    জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ, ঢাকা রিপোর্টার্স  ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, সাংবাদিক আইয়ুব ভূঁইয়া, বখতিয়ার রানা প্রমুখ।

    এর আগে  সকালে  ধর্ম প্রতিমন্ত্রী  সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায়  আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারিয়া আয়োজিত আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারিয়া ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি এর চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শান্তি সমাবেশে উদ্বোধক হিসেবে   এবং কাজী বশির মিলনায়তন, (মহানগর নাট্যমঞ্চ), গুলিস্তান, ঢাকায় মাইজভান্ডারিয়া দরবার শরীফ আয়োজিত  মাইজভান্ডারিয়া দরবারের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ সহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৯ অক্টোবর, ২০২২ ০৯:০৯ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৯ অক্টোবর, ২০২২ ০৯:০৯ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৯ অক্টোবর, ২০২২ ০৯:০৯ অপরাহ্ন