শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২

    ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

    ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

    উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেডের ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে মিট দ্য বরোয়ার ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ অক্টোবর ২০২২ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। উক্ত অনুষ্ঠানে সাফ নারী চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বৃহত্তর ময়মনসিংহের ৯ জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়।

    ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজার সভাপতিত্বে এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ সার্কেল ও অঞ্চলের ঊর্ধ্বতন নির্বাহী, ব্যবস্থাপকগণ, কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক, ঋণ গ্রহীতা ও নারী উদ্যোক্তগণ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের সেবার মান ও আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

    এছাড়াও প্রধানমন্ত্রী ঘোষিত সিএমএসএমই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে অভাবনীয় সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ  জ্ঞাপন করেন। সভার শুরুতে অগ্রণী ব্যাংক ও ময়মনসিংহ সার্কেল এর ব্যবসায়িক ও সামাজিক কর্মকান্ড নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন