শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় শিবগঞ্জের ড. সফিউর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ অক্টোবর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

    বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় শিবগঞ্জের ড. সফিউর

    বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কৃতিসন্তান বিজ্ঞানী ড. সফিউর রহমান। জানা গেছে, আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক জনপিএ ইয়োনিডিসের সহযোগিতায় গত ১০ অক্টোবর বিখ্যাত জার্নাল এলসেভিয়ারে বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকা প্রকাশিত হয়। বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সফিউর রহমান। তিনি শিবগঞ্জ পৌর এলাকার নাগরিক। এছাড়া এ তালিকায় আইইডিসিআর, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কিছু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অর্ন্তভুক্ত হয়েছেন।

    সেরা গবেষকদের তালিকায় নাম আসায় প্রতিক্রিয়া জানিয়ে ড. সফিউর রহমান বলেন, এ দেশ আমাকে সুশিক্ষিত হবার ও ভালো গবেষণা করবার সুযোগ করে দেওয়াই এ দেশের প্রতি আমার দায়িত্ব রয়েছে। সে কারণেই পিএইচডি ডিগ্রী শেষ করে কানাডাতে চাকরি/অবস্থান না করে দেশে ফিরে আসি। আজ কিছুটা হলেও তার প্রতিদান দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। এটা আমার অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। উল্লেখ্য, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা, বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষক হিসাবে ড. সফিউর রহমানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।

    এদিকে ড. সফিউর এ সম্মান পাওয়ায় শিবগঞ্জে উচ্ছাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর প্রশংসা করেছেন অনেকে।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ১৭ অক্টোবর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

    কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

    কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

    ১৭ অক্টোবর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ১৭ অক্টোবর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ১৭ অক্টোবর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন