শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সংস্কৃতির বিভিন্ন শাখায় বৃত্তি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অক্টোবর, ২০২২ ০৪:১৪ অপরাহ্ন

    সংস্কৃতির বিভিন্ন শাখায় বৃত্তি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রবীন্দ্র, নজরুল ও বাউল সংগীতসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় বৃত্তি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর ২০২২ মাস হতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এটি চালু হবে। তাছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত গবেষণা ক্ষেত্রে অনুদান প্রদান করা হচ্ছে।

    প্রতিমন্ত্রী শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা কর্তৃক আয়োজিত 'বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকদর্শন' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মণ্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিয়েন উই ও বিশিষ্ট লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাকলী ধরা মণ্ডল। আলোচনা করেন ফ্রান্সের বিশিষ্ট লালন গবেষক ড. দেবোরা জান্নাত, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট লালন গবেষক ড. কিথ ই কান্তু, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী, বিশিষ্ট বাউল গবেষক আবদেল মান্নান প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, লালন সাঁইজির আগমনের মধ্য দিয়ে বাউল মতবাদের উন্মেষ ঘটে। তিনি বলেন, বাউল সংগীতে সাইঁজি ও গুরুর প্রতি যে শ্রদ্ধা ও মমত্ববোধ দেখা যায়, সংগীতের অন্য শাখায় তেমনটি কম দেখা যায়। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটি বৈচিত্র্যময় অঞ্চল। এর ইতিহাস ও ভূগোল উভয়ই বৈচিত্র্যপূর্ণ। কে এম খালিদ বলেন, বৈচিত্র্যের সেই প্রবাহ এ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও লক্ষণীয়। অতি প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ মরমিবাদ ও ভাববাদে বিশ্বাসী হয়ে তাদের জীবন পরিচালনা করে আসছে।

    অনুষ্ঠানে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন কাস্টমস বিভাগের উপকমিশনার রুবেল সাইদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালন গবেষক সরদার হিরক রাজা। সূচনা সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী সমির বাউল।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২১ অক্টোবর, ২০২২ ০৪:১৪ অপরাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২১ অক্টোবর, ২০২২ ০৪:১৪ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২১ অক্টোবর, ২০২২ ০৪:১৪ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২১ অক্টোবর, ২০২২ ০৪:১৪ অপরাহ্ন