শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রংপুরে বাণিজ্যমন্ত্রী

    বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:৫৯ অপরাহ্ন

    বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে

    বাণিজ্যমন্ত্রী  টিপু মুনশি,এমপি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে।  অনেক দেশে আমাদের দেশের চেয়েও বেশি মূল্য বেড়েছে।  বাণিজ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে এ অবস্থা আমাদের সহ্য করতে হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিস্থিতি মোকাবেলায় সবধরনের পদক্ষেপ নিয়েছে।

    বাণিজ্যমন্ত্রী শুক্রবার (২১ অক্টোবর) রংপুরে দু’দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। দেশে এক ইঞ্চি আবাদি জমিও যেন খালি পড়ে না থাকে সে জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এছাড়া, যে সমস্ত খাতে সরকারি খরচ কমানো যায়, কাট-ছাট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করে যাচ্ছে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হচ্ছে। এ বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামন্জস্য রেখে কমানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী অন্যায় সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির প্রচেষ্টা চালাচ্ছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য সারা বছরই জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে।’ ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিচ্ছে।’

    এসময়  রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:৫৯ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:৫৯ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:৫৯ অপরাহ্ন