শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ সম্ভব নয় : ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ অক্টোবর, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

     বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ সম্ভব নয় : ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।
    তিনি বলেন, 'বীর মুক্তিযোদ্ধরা  এদেশের শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র উপহার দিয়েছেন। কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋন পরিশোধ করা সম্ভব নয়।'

    প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে ইসলামপুর উপজেলার মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  

    প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে।
    তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণকে মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড প্রদান করে তাদের সুযোগ সুবিধার প্রাপ্তিকে সহজ করা হয়েছে।

    ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, জামালপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ডিহিদার স্বাধীন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাসমী মোস্তফা জামান, বীর মুক্তিযোদ্ধা একেএম জহিরুল ইসলাম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২২ অক্টোবর, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২২ অক্টোবর, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২২ অক্টোবর, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২২ অক্টোবর, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ন