শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • র‌্যাকের নতুন সভাপতি মহিউদ্দিন, সম্পাদক সৌরভ

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৭:৩৯ অপরাহ্ন

    র‌্যাকের নতুন সভাপতি মহিউদ্দিন, সম্পাদক সৌরভ
    র‌্যাকের সভাপতি ও সাধারণ সম্পাদক

    দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগইনেস্ট করাপসনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাউথ এশিয়ান টাইমস এর সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ সভাপতি ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার তাওহীদ সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এনিয়ে মহিউদ্দিন আহমেদ টানা দ্বিতীয় মেয়াদ সভাপতি দায়িত্ব পেলেন।

    শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

    অন্যান্য পদে বিজয়ীরা হলেন, নিউ এজের আহম্মদ ফয়েজ ও  নিউজবাংলার রহমান মাসুদ সহ-সভাপতি, একাত্তর টিভির জেমসন মাহবুব ও এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ যুগ্ম-সাধারণ সম্পাদক, যমুনা টিভির রাব্বী সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক,  মাইটিভির মাহবুব সৈকত কোষাধ্যক্ষ, বৈশাখী টিভির তাসলিমুল আলম তৌহিদ দপ্তর সম্পাদক, বণিক বার্তার জেসমিন মলি প্রচার ও প্রকাশনা সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, আরটিভির আতিকা রহমান আন্তর্জাতিক সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হলেন- বাংলাদেশ প্রতিদিনের আলাউদ্দিন আরিফ, আবুল কাশেম, ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, বিজনেস স্ট্যান্ডার্ডের মোরশেদ নোমান, সাঈদ খান, শেখ মোহাম্মদ জামাল হোসেন ও এনটিভির শফিক শাহিন।

    জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে বিদায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ পরিচালনায় র‌্যাকের ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর