শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনাগাজীতে উপজেলা দিবসে জাতীয় পার্টির র‌্যালি ও পথসভা

    সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২২ ১০:০২ অপরাহ্ন

    সোনাগাজীতে উপজেলা দিবসে জাতীয় পার্টির র‌্যালি ও পথসভা

    "২৩ শে অক্টোবর উপজেলা দিবস" উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। রোববার  সকাল ১১টায় অনুষ্ঠিত র‌্যালিটি সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট থেকে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাপ্ত করা হয়।

    র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত পথসভায় সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ'র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল অবঃ মাসুদ উদ্দিন চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাসুদ চৌধুরী বলেন - সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যাবস্থা প্রবর্তন করেন, মহকুমা গুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগ সহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির। এসময় জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাহিদুল হক সহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২২ ১০:০২ অপরাহ্ন