শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রুশ চিত্রকর ইয়াচিনা সোফিয়ার একক প্রদর্শনী উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:৪১ পূর্বাহ্ন

    রুশ চিত্রকর ইয়াচিনা সোফিয়ার একক প্রদর্শনী উদ্বোধন

    রুশ চিত্রকর ইয়াচিনা সোফিয়া'র (Yechina Sofya) একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে সোফিয়ার 'আমার নীল গল্পগুলো (My Blue Stories)' শিরোনামে ৬২টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যান্তিতস্কি (Alexander Vikentyevich Mantytskiy) বিশেষ অতিথি  হিসেবে যোগ দেন। বরেণ্য চিত্রকর মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রদর্শনীর কিউরেটর কবি ও আমিনুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

    তথ্যমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ঐতিহাসিক অবদান ও দু'দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান জাতিগত সম্পর্ককে গভীরতর করে এবং ইয়াচিন সোফিয়ার চিত্রকর্ম প্রদর্শনী দু'দেশের মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করবে।

    ড. হাছান মাহমুদ এসময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ইয়াচিন সোফিয়ার বাবা এবং বাংলাদেশ ভ্রমণে আসা তার মা'কে এ অনুষ্ঠানে যোগ দেওয়ায় অভিনন্দন জানান।

    রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ প্রদর্শনীর আয়োজক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষে  অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন।

    কুরস্ক ইউনিভার্সিটির মাস্টার অভ আর্টস ইয়াচিন সোফিয়ার চিত্রকর্মের ৬ দিনব্যাপী এ প্রদর্শনী ২৯ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:৪১ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৫ অক্টোবর, ২০২২ ০৬:৪১ পূর্বাহ্ন