শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে জাপান পরীক্ষিত বন্ধু: ড. সেলিম উদ্দিন

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অক্টোবর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে জাপান পরীক্ষিত বন্ধু: ড. সেলিম উদ্দিন

    চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই সোসাইটি (সিএএএস) এর উদ্যোগে গত ২২ অক্টোবর, শনিবার ‘বাংলাদেশে-জাপান কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে রেডিসন ব্লু, চট্টগ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন বিএসআরএম এর চেয়ারম্যান আলী হুসাইস আকবর আলী।

    অনুষ্ঠানে ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে জাপানের অবদান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।

    সভায় ড. সেলিম বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে জাপানের ভূমিকা অনস্বীকার্য মর্মে উল্লেখ করেন। ড. সেলিম বাংলাদেশ-জাপান দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফর এবং এ সম্পর্ক চলমান রাখার ক্ষেত্রে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়নসহ বিভিন্ন সেক্টরে রেকর্ড পরিমাণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধির জন্য ‘ফোর জে’ অর্থাৎ জাপানি দূতাবাস, জাইকা, জেবিআইসি, জেট্রো’ এর ভ‚মিকা বিশদভাবে তুলে ধরেন। হলি আর্টিজান হামলার পরও জাপান-বাংলাদেশ দ্বি-পাক্ষিক সম্পর্ক উষ্ণ থেকে উষ্ণতর হওয়ায় প্রমাণ তুলে ধরে তিনি জাপানকে বাংলাদেশের চির পরিক্ষীত বন্ধু হিসেবে উল্লেখ করেন।

    সিএএএস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ ইউ এম জোবাইয়র এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চীফ রিপ্রেসেনটেটিভ জনাব ইছিগুছি তমুহিদে, জেট্রো’র কান্ট্রি প্রতিনিধি ইয়োজি অন্দো, এওটিএস উপদেষ্টা জনাব ড. এ.কে.এম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৫ অক্টোবর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৫ অক্টোবর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৫ অক্টোবর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন