শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‍‍মহান মুক্তিযুদ্ধে ‍সংগীত আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অক্টোবর, ২০২২ ০৭:০৬ অপরাহ্ন

    ‍‍মহান মুক্তিযুদ্ধে ‍সংগীত আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগীত আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। রণসংগীত ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে। একইভাবে জনপ্রিয় লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীন এর গানও আমাদের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে।

    প্রতিমন্ত্রী বুধবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে লোকসংগীত সম্রাট আব্বাসউদ্দীন আহমদ স্মরণে জাদুঘর আয়োজিত 'আব্বাসউদ্দীন আহমদ: জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার ও আলোচনা সভা ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, আব্বাসউদ্দীন এর মত শিল্পী যুগে যুগে জন্মায় না, হাজার বছরে একজন জন্মায়। তিনি তার গানের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্বাসউদ্দীনের খুব ভক্ত ছিলেন। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে এর উল্লেখ রয়েছে।

    বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী আব্বাসউদ্দীন আহমদ এর নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল। অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শ্যামল কুমার পাল।

    সভাপতির বক্তব্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিল্পী আব্বাসউদ্দীন ছিলেন একজন কীর্তিমান ও অসাধারণ মানুষ। সত্যের সৈনিক যারা তারাই মূলতঃ অসাধারণ মানুষ। তিনি বলেন, সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো- অসাধারণ ও কীর্তিমান মানুষরা সত্যের সঙ্গে আপস করেন না। জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি এসময় উপস্থিত সবাইকে এসব কীর্তিমান ও গুণী মানুষের দর্শন ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার আহবান জানান।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৬ অক্টোবর, ২০২২ ০৭:০৬ অপরাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৬ অক্টোবর, ২০২২ ০৭:০৬ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৬ অক্টোবর, ২০২২ ০৭:০৬ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৬ অক্টোবর, ২০২২ ০৭:০৬ অপরাহ্ন