শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পঞ্চগড়ে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    পঞ্চগড়ে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন

    পঞ্চগড় জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর ৬৩তম শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়া রোডের অফিস অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অফিসটি উদ্বোধন করেন।

    বিএইচবিএফসি'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএইচবিএফসির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী, মিডিয়া কর্মী এবং প্রতিষ্ঠানটির রংপুর বিভাগের সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    পঞ্চগড়ে বিএইচবিএফসি’র গৃহঋণ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির দিনজপুর প্রধান শাখা থেকে এ অঞ্চলে ঋণ ও সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। সরকারি বিশেষায়িত এ প্রতিষ্ঠানটির গৃহঋণ সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য পঞ্চগড় জেলা সদরে একটি অফিস খোলার বিষয়ে জেলাবাসী দীর্ঘদিন যাবৎ দাবী করে আসছিলেন।

    এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণ সেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে উল্লেখ করে এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

    এফআইডি সচিব তাঁর বক্তব্যে ফসলী জমি রক্ষার উপর গুরুত্বারোপ করে বহুতল ভবন পদ্ধতিতে একই স্থানে বহুসংখ্যক মানুষের আবাসনের ব্যবস্থা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন