শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বিএটি

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অক্টোবর, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন

    শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বিএটি

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ।

    আজ রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সাথে সাক্ষাৎ করে বিএটি বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩’শ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

    বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে দুই’শ ৯৮ টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭’শ ৬৮ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫,২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

    চেক প্রদান অনুষ্ঠানে সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, বিএটি এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ এবং কনসালট্যান্ট আখতার আনোয়ার খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর থেকে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে নিয়মিতভাবে প্রদান করে আসছে। গত ১০ বছরে এই তহবিলে অদ্যাবধি সর্বমোট ৮৪ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭ শত ৭০ টাকা প্রদান করেছে বিএটি। এ বছরের প্রদানকৃত লভ্যাংশ ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩’শ টাকা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
                                        




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৩০ অক্টোবর, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৩০ অক্টোবর, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ৩০ অক্টোবর, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন