শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদেরকে আলোচনা চালিয়ে যেতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ নভেম্বর, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

    সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায়  ধর্মীয় নেতাদেরকে আলোচনা চালিয়ে যেতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের  সুদীর্ঘ কালের সামাজিক  ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতির এই ঐতিহ্য  রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে মসজিদের খতিব,  ইমাম, মন্দিরের সেবাইত, পুরোহিত সহ  সকল ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়মিতভাবে নিজ নিজ  প্রতিষ্ঠানে আলোচনা করতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় বিষয়ে সামাজিক যোগাযোগ  মাধ্যমে  গুজব  ছড়িয়ে কেউ যাতে আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে-  এ বিষয়ে  সকলকে সজাগ ও ঐকবদ্ধ থাকতে হবে।

    প্রতিমন্ত্রী সোমবার সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত  “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের  আওতায় আয়োজিত মাদক, সন্ত্রাস, যৌতুক, নারী নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, দেশের সংবিধানে উল্লিখিত ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় সম্প্রীতির মূলনীতি অনুসরণ করে সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা হচ্ছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি  বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের রক্তের উত্তরাধিকারীরা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

    আলোচনা সভায়  আরও বক্তৃতা করেন জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ" শীর্ষক  প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লা-আল- শাহীন, বাংলাদেশ  আওয়ামী জামালপুর জেলা শাখার  সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের  পরিচালক একেএম ফজলুর রহমান প্রমুখ।

    আলোচনা সভায়  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থী, ডাক্তার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।      

    এর পূর্বে ধর্ম প্রতিমন্ত্রী, আজ সকাল ১০.০০ টায় জামালপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করণ" শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি সচেতনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১ নভেম্বর, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১ নভেম্বর, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১ নভেম্বর, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১ নভেম্বর, ২০২২ ০৬:৫৩ পূর্বাহ্ন