শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নভেম্বরে বাড়তি সেবা পাবেন করদাতারা

    নিজস্ব প্রতিবেদক

    ১ নভেম্বর, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন

    নভেম্বরে বাড়তি সেবা পাবেন করদাতারা

    করদাতাদের সেবা প্রদান ও আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর তথ্য সেবা মাস। পুরো মাস জুড়ে করাঞ্চলগুলোতে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবার পাশাপাশি বাড়তি করসেবা পাবেন করদাতারা।

    মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ‘আয়কর তথ্য সেবা মাস-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

    এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন সোমবার জানান, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি করাঞ্চলের ৬৪৯টি সার্কেলে করদাতারা চলতি ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সেখানে মেলার পরিবেশে যাবতীয় সেবা নিশ্চিত করা হবে, যাতে তারা নিজ নিজ করাঞ্চলে গিয়ে নির্বিঘেœ রিটার্ন দাখিল ও অন্যান্য কর সেবা গ্রহণ করতে পারেন।

    তিনি বলেন, করসেবা মাস উপলক্ষে ১ নভেম্বর থেকে করাঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআরের আয়োজনে এবার করমেলা হচ্ছে না, কিন্তু প্রত্যেক করাঞ্চলে করদাতারা করমেলার মতই বাড়তি সেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন।

    এদিকে, দেশবাসীর মধ্যে করসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজস্ব প্রশাসন। আয়কর বিষয়ক বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বর্ণিল ফেস্টুন ও ব্যানার বিভিন্ন করাঞ্চলে স্থাপন করা হবে।

    করাঞ্চলের ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ই-টিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুন:নিন্ধন নিতে পারবেন। এছাড়া, ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১ নভেম্বর, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১ নভেম্বর, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১ নভেম্বর, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন