ফরিদপুর-২ আসনে উপনির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২২ ০৭:৪৩ পূর্বাহ্ন

ফরিদপুর-২ আসনে উপনির্বাচন কাল

ফরিদপুর-২ আসনে উপনির্বাচন আজ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ) ও মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন) প্রতিদ্বদ্বিতা করছেন।
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৫ নভেম্বর, ২০২২ ০৭:৪৩ পূর্বাহ্ন