শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আড়াই বছর পর ভারতীয় ভিসা পেলেন ফেরদৌস

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন

    আড়াই বছর পর ভারতীয় ভিসা পেলেন ফেরদৌস

    জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস অবশেষে ভারতের ভিসা পেয়েছেন। আড়াই বছর আগে তার ভিসা বাতিল করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। ২ দিন আগে তিনি ভারতের ভিসা হাতে পান। এতে ভারতে যেতে আর কোনো বাধা থাকছে না তার। আজ শুক্রবার রাতে ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

     

    তিনি বলেন, 'অত্যন্ত আনন্দিত আমি। খুব ভালো লাগছে। প্রচণ্ড ভালো লাগার অনুভূতি কাজ করছে আমার ভেতরে। ৫ বছরের ভিসা পেয়েছি।'

    ভারতীয় হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরদৌস বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা। গণমাধ্যমের প্রতি ভালোবাসা। এ ঘটনায় মানসিকভাবে কষ্টে ছিলাম। ওপরওয়ালার দয়া ছিল। সেজন্য সমস্যার সমাধান হয়েছে।'

    তিনি বলেন, 'সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের মতো সিনেমায় ভিসার জন্য অভিনয় করতে পারিনি। ইতিহাসের অংশ হতে পারিনি। এই আফসোস থেকেই যাবে।'

    ফেরদৌস বলেন, 'শুটিংয়ের সময় আমার ২ মেয়ে প্রতি মাসে কিংবা ২ মাস পর পর কলকাতায় চলে যেত। একদিনের জন্য হলেও দেখা করে ফিরে আসত। ওরা খুব মিস করেছে বিষয়টি। আমিও ভারতকে সেকেন্ড হোম মনে করতাম সব সময়।' আগামী মাসে মেয়েদের নিয়ে ঘুরতে যাব আশা করছি।’

    সবশেষ ভারতীয় বাংলা সিনেমা দত্তার শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফেরদৌস। সিনেমাটির শুটিং চলাকালে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণে তার ভিসা বাতিল হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ৫ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ৫ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ৫ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন