শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিতে হবে: ড. মো: সেলিম উদ্দিন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন

    প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিতে হবে: ড. মো: সেলিম উদ্দিন

    বন্দরনগরী চট্টগ্রামের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গত ১২ নভেম্বর, শনিবার ‘প্রকৃতি কর্ণফুলী’ সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘প্রকৃতি সুহৃদ সম্মাননা-২০২২’ শীর্ষক এক বিশেষ পর্ব আয়োজন করা হয়। ‘প্রকৃতি’ সম্পাদক জনাব মুশফিক হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।

    প্রধান অতিথির বক্তব্যে, ড. সেলিম মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতির উপর নিয়মিত নিষ্ঠুর অত্যাচার এবং এর ফলে নানাবিধ প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন।

    এসময় তিনি উন্নত বিশ্ব কর্তৃক ব্যাপক হারে কার্বণ নি:সরনের ক্ষতিকর প্রভাব এবং এর ফলে কোটি-কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানির দু:স্প্রাপ্যতা, আমাদের গড় আয়ুস্কাল কমে যাওয়াসহ নানান বিপদের বর্ণনা দেন। ড. সেলিম তাঁর বক্তব্যে প্রকৃতির প্রতি নির্মমতা বন্ধ করে Living Sustainability in Harmony with Nature শ্লোগানকে সামনে রেখে প্রকৃতির ভারসাম্য রক্ষার আহবান জানান। আমাদের জন্য বিকল্প দ্বিতীয় কোন পৃথিবী নেই; প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিতে হবে উল্লেখ করে তিনি সকলকে প্রকৃতির ক্ষতি সাধন থেকে বিরত থাকার আহবান জানান। একই সাথে তিনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় যাঁরা কাজ করছেন, তাঁদের সহযোগিতা করার জন্যও আহবান জানান।  

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যুগ্নসচিব জনাব মো: জাফর আলম, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব জনাব প্রফেসর আবদুল আলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ মুজিবুল চৌধুরীকে  প্রকৃতি সুহৃদ সম্মামনা-২০২২ প্রদান করা হয়।  

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন