শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল-মামুনের পদোন্নতি

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ নভেম্বর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল-মামুনের পদোন্নতি

    সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক অগ্রণী ব্যাংক লিমিটেডের ড. মো. আব্দুল্লাহ আল-মামুনকে  উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারী বিভাগ, এসমএই, আরসিডি, এসএফডি, ই এন্ড ইডি, পিসিএসডি (কমন ও প্রিন্টিং), সিপিসিআরএমডি, ক্রেডিট কমিটি, আমিন কোর্ট কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, বনানী কর্পোরেট শাখা এবং মহাখালী কর্পোরেট শাখা ঢাকার দায়িত্ব পালন করেন।      
                                                
    ড. মামুন নেপাল মালয়শিয়াসহ দেশে-বিদেশে ব্যাংকিং পেশায় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ গ্রহন করেন। তিনি দি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বিষয়ে আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ) ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০৬ সালে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স) এমবিএ ডিগ্রি এবং ১৯৮৭ সালে বিআইটি খুলনা(বর্তমানে কুয়েট) থেকে কৃতিত্বের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রনোদনা প্যাকেজ অগ্রণী ব্যাংক কর্তৃক সফলভাবে বাস্তবায়নে মুখ্য ভ‚মিকা পালন করায় তাঁকে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।     
        
    উল্লেখ্য, ড. মো. আব্দুল্লাহ আল -মামুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলিয়ারচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৮ নভেম্বর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৮ নভেম্বর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৮ নভেম্বর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন