শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘কেউ ক্ষুধার্ত থাকবে না’ কর্মসূচির আওতায় মানুষ সহায়তা পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    ‘কেউ ক্ষুধার্ত থাকবে না’ কর্মসূচির আওতায় মানুষ সহায়তা পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সামাজিক সুরক্ষায় কেউ ক্ষুধার্ত থাকবে না কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষকে সহায়তা দেয়া হচ্ছে। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমসেক দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইকোনমিক এন্ড কর্মাশিয়াল কের্পোরেশনাব দ্য অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কর্পোরেশন - এর ৩৮তম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন

    ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো বলা  হয়, ২৯ নভেম্বর ২০২২ মিনিস্ট্রিয়াল ডিক্লেরেশন এর মাধ্যমে কমসেক মন্ত্রী পর্যায়ের ৩৮তম সম্মেলন শেষ হবে। এর আগে ২৬-২৭ নভেম্বর ২০২২ তারিখে ইস্তান্বুলে সিনিয়র কর্মকর্তাদের এই সভা অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

    টিপু মুনশি বলেন, বিশ্ব মহামারি কোভিড-১৯ এর ফলে সৃষ্ট আর্থ-সমাজিক সমস্যা হতে বাংলাদেশের জনসাধারণের রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সফল হয়েছে। এর সুফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি কার্যক্রম সমূহ বাস্তবায়নে মোবাইল ব্যাংকিং  সেবাসহ ডিজিটাল ব্যবস্থাদির ব্যবহার সফল হয়েছে, এখন তা জনপ্রিয় হয়ে উঠেছে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, জনসাধারণের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য সরকার ২৮টি আর্থিক ও স্টিমুলাস প্যাকেজ গ্রহণ করেছে। সরকারের “ কেউ ক্ষুধার্ত থকেবে না ” কর্মসূচির আওতায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গৃহহীন জনসাধারণের জন্য গৃহনির্মাণ করে দেয়া হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশের জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত হবে।

    উল্লেখ্য, কমসেক-এর এ অধিবেশনের কোভিড ১৯ এর অভিঘাত মোকাবিলায় কার্যকর সামাজিক সহায়তা ও আর্থসামাজিক ক্ষমতায়নে সহযোগিতা প্রদান প্রতিপাদকে সামনে রেখে ৩৮তম বাণিজ্যমন্ত্রী বিষয়ক এই সম্মেলন শুরু হয়েছে।  ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামী সম্মেলন সংস্থা ( ওআইসি) এর চারটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে কমসেক উল্লেখযোগ্য। এটি ওআইসিভুক্ত দেশ সমূহের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য গঠিত অন্যতম প্লাটফর্ম। ৩৮তম কমসেক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইপ এরদোগান। তিনি কমসেক এর বর্তমান চেয়ারম্যান।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৯ নভেম্বর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন