শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  •  ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

     ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন

    মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। এমন গুঞ্জন বেশ জোরেসরেই শুরু হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সাথে বিয়ের পর থেকেই অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন শোনা যাচ্ছে। মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন- এমন অনেক মন্তব্য ভেসে বেড়ায় নিয়মিত।

    সম্প্রতি ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠল!

    নিজের আসন্ন সিনেমার শুটিং শেষ করে সোমবার (২৮ নভেম্বর) রাতে মুম্বাই ফিরেছেন অভিনেত্রী। ফেরার পথে একটি বড় আকারের কুর্তা পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।


    কমলা রঙের ওড়নার সঙ্গে মিলিয়ে পরা বেইজ কুর্তায় বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবি এবং ভিডিও শেয়ার হওয়ার পরপরই ফের নতুন করে তাঁর গর্ভাবস্থার গুজব ছড়াতে শুরু করে। যেহেতু ক্যাটরিনাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাক দেখা গেছে, ভক্তরা অনুমান করছেন যে অভিনেত্রী প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। অনেকেই ছবিগুলো শেয়ার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তবে কি সত্যিই মা হতে চলেছে ক্যাটরিনা? নেটিজেনরাও বিভিন্ন পোস্টে নিজেদের মন্তব্য করে যাচ্ছেন। তাদের মতে, অভিনেত্রী প্রেগন্যান্ট। আর এ কারণেই ভারী কোনো শুটিং তিনি করছেন না। পোশাকেও পরিবর্তন এনেছেন।  যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনোরকম বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি।


    ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে হরর-কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’-এ। ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাকে শীঘ্রই সালমান খানের সাথে 'টাইগার ৩' এবং বিজয় সেতুপতির সাথে 'মেরি ক্রিসমাস'-এ দেখা।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন