শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিল্পীদেরকে সৃষ্টিকর্মের মেধাসত্ব সংরক্ষণ করার আহবান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ১ ডিসেম্বর, ২০২২ ১১:১২ অপরাহ্ন

    শিল্পীদেরকে সৃষ্টিকর্মের মেধাসত্ব সংরক্ষণ করার আহবান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

    শিল্পীরাই জাতির জ্ঞান, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক সম্পদের আধার। তাঁদের সৃষ্টিকর্মের যথাযথ মূল্যায়ন এবং নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কপিরাইট অফিসের মাধ্যমে সংরক্ষণ করা জরুরি। শিল্পীদেরকে মূল্যবান এ সৃষ্টিকর্মের মেধাসত্ব সংরক্ষণ করার আহবান জানাই।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই অফিস প্রাঙ্গণে চ্যানেল আই এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) এর যৌথ উদ্যোগে আয়োজিত 'বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

    প্রধান অতিথি বলেন, সংশোধিত কপিরাইট আইনকে যুগোপযোগী করে প্রণয়ন করা হচ্ছে যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনে এটি উত্থাপন করা হবে মর্মে আমি আশা রাখি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। কপিরাইট অফিসের মাধ্যমে ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর সৃজনকর্ম সংরক্ষণপূর্বক রয়্যালটি প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। একইভাবে গত মাসে বাউলসম্রাট শাহ আবদুল করিম এর সৃষ্টিকর্ম সংরক্ষণপূর্বক রয়্যালটি বাবদ ১০ হাজার ডলার তাঁর পুত্র শাহ নূর জালালের হাতে তুলে দেয়া হয়েছে।

    কে এম খালিদ বলেন, ব্যান্ড সংগীত সংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। এর মাধ্যমে তরুণ ও যুবসমাজকে সহজে উদ্বুদ্ধ ও অণুপ্রাণিত করা সম্ভব। প্রতিমন্ত্রী এ সময় বামবা ও চ্যানেল আইসহ আয়োজক কর্তৃপক্ষকে আগামীতে প্রতি জেলায় এ ধরনের ব্যান্ড সংগীত উৎসব আয়োজনের আহবান জানান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গান বাংলা টেলিভিশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক হোসেন তাপস, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) এর প্রেসিডেন্ট হামিন আহমেদ এবং ব্যান্ড আইকন প্রয়াত আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। স্বাগত বক্তৃতা করেন 'বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২' পাওয়ার্ড বাই গান বাংলা এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

    উল্লেখ্য, এখন থেকে প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে 'ব্যান্ড মিউজিক ডে' এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে 'বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট'। তারই অংশ হিসেবে আগামীকাল ২ ডিসেম্বর শুক্রবার  ঢাকার আর্মি স্টেডিয়ামে দেশের ১৬টি প্রথিতযশা ব্যান্ড নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ডসমূহ হচ্ছে- নগর বাউল, মাইলস, ওযারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট, পেন্টাগন এবং পাওয়ারসার্জ। এটিকে বলা হচ্ছে দেশের ইতিহাসে অন্যতম বড় কনসার্ট। কনসার্টের প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১ ডিসেম্বর, ২০২২ ১১:১২ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১ ডিসেম্বর, ২০২২ ১১:১২ অপরাহ্ন