শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তোফাজ্জল রুবেলকে রুপায়ন গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ডিসেম্বর, ২০২২ ১০:২৪ অপরাহ্ন

     তোফাজ্জল রুবেলকে রুপায়ন গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন রুবেল বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রুপায়ন গ্রুপ ও দেশ রূপান্তরের চেয়ারম্যানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    চেয়ারম্যানের পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দেন রুপায়ন গ্রুপের মিডিয়া কো অর্ডিনেটর মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন,  প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি, বিশেষ প্রতিনিধি আশরাফুল হক রাজীব সহ দেশ রূপান্তরের প্রশাসন শাখার কর্মকর্তা বৃন্দ।

    এর আগে গত ৩০ নভেম্বর ২০২৩ সালের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

    রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে নির্বাচিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মুরসালিন নোমানী পেয়েছেন ৬৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। এ ছাড়া বিদায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম পেয়েছেন ২৬৪ ভোট।

    অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ইনকিলাবের মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪২২ ভোট। তাঁরা নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ টিভির মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ জন। এই পদে মোট ৬ জন প্রার্থী ছিলেন।

    তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন রুবেল ৭৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাশিম (রাশিম মোল্লা) ৫৫৮ ভোট পান।

    নতুন কমিটিতে সহসভাপতি পদে দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মইনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং কল্যাণ সম্পাদক পদে মো. মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

    এ ছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্য হলেন- মনির মিল্লাত, ইসমাঈল হোসেন ওরফে রাসেল আহমেদ, মহসিন ব্যাপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান ও আলী ইব্রাহিম। নির্বাচনের ডিআরইউ‘র ১৭৪৪ জন ভোটারের মধ্যে ১৪৫৭ টি ভোট পড়ে।

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর