এনবিআর ভ্যাট আহরণে ইতিবাচক সূচক সৃষ্টি করছে। অক্টোবরে ২০২২ এ আগের বছরের একই মাস থেকে ১৭.০২% ভ্যাট আহরণে প্রবৃদ্ধি অর্জন করেছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুন-অক্টোবর) আনুপাতিক লক্ষ্যমাত্রাও অর্জন করেছে এনবিআরের ভ্যাট অনুবিভাগ। টাকার অংকে আগের চার মাসের তুলনায় ৪ হাজার ৮৭৮ কোটি টাকা অতিরিক্ত আদায় করেছে।
চলমান বৈশ্বিক ও দেশিয় অর্থনীতির নানামুখী বাস্তবতায় এই অর্জন সরকার ও দেশের জন্য আশাব্যঞ্জক।
এনবিআরের চেয়ারম্যানের নেতৃত্ব এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার কারণেই এটি সম্ভব হয়েছে। আগামী মাসগুলোতেও এই ধারা বজায় থাকবে বলে মনে করে ভ্যাট উইং।