শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বোরকা পরা নতুন রূপের মাহি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

    বোরকা পরা নতুন রূপের মাহি
    মাহিয়া মাহি

    দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে মোবাইল কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে। দুই বছর আগের ওই কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে যখন তুমুল হৈচৈ হচিছল, ঠিক তখনই মাহি ছিলে পবিত্র মক্কায় ওমরাহ পালনে। অবশ্য আলোচিত কল রেকর্ড সম্পর্কে নিজের অনুভূতির কথাও ভিডিও বার্তায় জাতিকে জানিয়েছেন মাহি। কয়েকদিন আগে দেশে ফিরেছেন তিনি। তবে এখন পর্যন্ত তাকে আগের চেহারায় দেখা যায়নি। গণমাধ্যমকেও তিনি এড়িয়ে চলছেন। বোরকা পরা মাহিকে দেখা যাচ্ছে নতুন রূপে। এ অবস্থায় চলচ্চিত্র অঙ্গণে তার আগামী দিনের তৎপরতা কেমন হবে তা দেখার অপেক্ষায় আছেন সবাই।

    ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিষেক হওয়ার পর মাহিয়া মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্পদিনে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের ‘অগ্নিকন্যা’। একাধিক ব্যবসা সফল ছবির নায়িকা তিনি। রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ, শহুরে যেখানে যেমন, মাহি সেখানে তেমন আকার ধারণ করতে পারেন! নিজের অভিনয় নৈপুণ্যে মাহি কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন শীর্ষ নায়িকাদের কাতারে। সম্প্রতি বিভিন্ন ঘটনায় তার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি বাতিল, বিবাহবিচ্ছেদ, পূনরায় বিয়ে, ওমরা পালন, ফোনকল ফাঁস ইত্যাদি ঘটনা তার ওপর প্রভাব ফেলেছে। এ অবস্থায় ভক্ত-অনুরাগীরা দেখছেন এক নতুন মাহিকে।

    শুক্রবার (১৭ ডিসেম্বর) বোরকায় আবৃত এক নারীর ছবি পোস্ট করলেন মাহি, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। নিজের ফেসবুকে ছবিটি পোস্ট না করলে বোঝার উপায় নেই যে, বোরকা পরিহিত এই নারী অভিনেত্রী মাহি। মাহির কাছের এক বন্ধু জানিয়েছেন, নিয়মিতই বোরকা পরছেন তিনি। আর মাহির পাল্টে যাওয়া রূপ দেখে অনেক পরিচালক শঙ্কা প্রকাশ করেছেন, অভিনয়কে বিদায় বলতে পারেন তিনি।

    চলচ্চিত্র সংশ্লিষ্টদের শঙ্কা তৈরি হওয়ার কারণও আছে কিছু। কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইমনের বিপরীতে ‘কাগজের বৌ’ সিনেমা করছেন না তিনি। অভিনয়কে বিদায় দিয়ে তিনি পুরোটা সময় তার ব্যবসা প্রতিষ্ঠান ‘ভারা’-তে সময় দিতে চান। এটা একটা অনলাইন শপ। এখানে মেয়েদের সবকিছুই পাওয়া যায়। উত্তরা ১২ নাম্বার সেক্টরে ছোট্ট একটা অফিস আছে তার। ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ভারা’ নিয়ে মাহি নাকি সাজাতে চান তার ভবিষ্যৎ পরিকল্পনা।

    শোনা যাচ্ছে, মাহির হাতে যেসব সিনেমা আছে সেগুলোর কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন তিনি। প্রযোজকদের আশা, মাহি দ্রুতই শুটিংয়ের শিডিউল দেবেন।

    এদিকে সম্প্রতি নতুন করে ঘর বেঁধেছেন মাহিয়া মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। এটি মাহি এবং রাকিবের দ্বিতীয় বিয়ে। রাকিবের আগের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। তারপরই রাকিবের সঙ্গে নতুন দাম্পত্য জীবন শুরু করেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন