শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উৎসবের নগরীতে পরিণত হলো কাসাবালাঙ্কা

    খেলাধুলা ডেস্ক

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ন

    উৎসবের নগরীতে পরিণত হলো কাসাবালাঙ্কা

    গত রাতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের  সেমিফাইনালে উঠেছে  মরক্কো।  প্রথমবারের মতো বিশ^কাপের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শুধু দেশ হিসেবে নয় আরব বা আফ্রিকান কোন দেশ হিসেবে প্রথম বিশ^কাপের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে এটলাস লায়ন্সরা।

    কাতারের আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠে মরক্কান সমর্থকরা। বিদ্যুৎগতিতে খবরটি ছড়িয়ে পড়ে মরক্কোর রাজধানী কাসাবালাঙ্কায়। আল জাজিরা জানায়,‘ শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে নেমে পড়ে নগরবাসী। নেচে গেয়ে উদযাপন শুরু করে তারা।’ যেটি রাতভর চলবে বলে জানান আলজাজিরার মরক্কো প্রতিনিধি নিস হক। তিনি বলেন, মানুষ রাজপথকেই বেঁছে নিয়েছে বিজয় উৎযাপনের মুল স্থান হিসেবে।

    তিনি বলেন, এই সময় তারা বিশেষ করে  গোল রক্ষক ইয়াসিন বুনুর প্রশংসায় মেতে উঠেন, কারন তিনি কাসাবালাঙ্কার বাসিন্দা। ম্যাচ শেষ হলে অনেককে দেখা যায় চোখের জল মুছতে মুছতে প্রার্থনা করছেন। কারন দীর্ঘদিন এমন একটি জয়ের অপেক্ষায় ছিলেন তারা।

    জাজিরা প্রতিনিধি আরো বলেন, মরক্কোয় বিজয় উদযাপনে সামিল হতে সৌদি আরব থেকে দুটি পরিবার এবং কাতার থেকে একটি পরিবার ইতোমধ্যে কাসাবালাঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছে। তাদের ঐতিহাসিক মুহুর্তকে উদযাপনের জন্য এ রকম অনেক লোক মরক্কো যাবার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ন