শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অগ্রণী ব্যাংকে মহান বিজয় দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ডিসেম্বর, ২০২২ ০৮:০১ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকে মহান বিজয় দিবস উদযাপন

    মহান বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১৬ ডিসেম্বর ২০২২ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত্, পরিচালক কাশেম হুমায়ূন, কে এম এন মঞ্জুরুল হক লাবুল এবং তানজিনা ইসমাইল। সকালে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহীদ জাফর চত্বরে পুস্পস্তবক অর্পণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা, রেজিনা পারভীন এবং পারভীন আখতার, মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার সমিতি, সিবিএ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উর্ধ্বতন নির্বাহীগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    এছাড়াও দিবসটি উপলক্ষে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর বানী সম্বলিত ব্যানার স্থাপন, অগ্রণী ব্যাংক ভবন আলোকসজ্জায় সজ্জিতের পাশাপাশি বিভিন্ন জাতীয় পত্রিকায় রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৭ ডিসেম্বর, ২০২২ ০৮:০১ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৭ ডিসেম্বর, ২০২২ ০৮:০১ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৭ ডিসেম্বর, ২০২২ ০৮:০১ পূর্বাহ্ন