শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন

    ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, অশুভ শক্তি  সম্পদ গ্রাসের লোভে অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে। এধরনের অশুভ শক্তিকে ঐক্য বদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, ইসলাম,  হিন্দু, বৌদ্ধ,  খ্রিস্টান সহ প্রতিটি ধর্ম গ্রন্থে প্রতিবেশীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে নিজেকে উন্নত মানুষে পরিণত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

    প্রতিমন্ত্রী  শনিবার সকাল ১০ টায়  ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার (বিশুদ্ধানন্দ- শুদ্ধানন্দ মিলনায়তন) সবুজবাগ, ঢাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত  "বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করণের চ্যালেঞ্জ ও করণীয়" শীর্ষক  আন্তঃধর্মীয় সংলাপ -২০২২ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  

    প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের   পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এর জন্য সব কিছুর আগে ভালো মানুষ হতে হবে। মানুষ হিসেবে মানুষকে সন্মান করা শিখতে হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন,  আমাদের হাজার বছরের এক সাথে থাকার ঐতিহ্য, সংবিধান প্রদত্ত অধিকার,  মহান মুক্তিযুদ্ধের মহান আদর্শ,  ধর্ম গ্রন্থ সমূহের নীতি নির্দেশ আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতির ভিত্তিকে সুদৃঢ় করেছে।

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারের শিক্ষার মধ্যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, আচার অনুষ্ঠান পালন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে স্ব স্ব অবস্থান হতে দায়িত্ব শীল ভূমিকা পালন করতে হবে।

    বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ ধর্মীয় সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান  ড. নমিতা হালদার এনডিসি, ইসলামিক ফাউন্ডেশন এর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মোঃ মুনিম হাসান  ও সেভ এন্ড সার্ভ ফাউন্ডেশন-বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ তয়বুর বাশার, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক,  ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর মহাসচিব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ূয়া, সম্প্রীতি বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট উইমেন ফেডারেশন সভাপতি অধ্যাপক ডা. দীপি বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ূয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর  সচিব ডা. দীলিপ কুমার ঘোষ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, জাতীয় কমিটির চেয়ারম্যান সতু বড়ূয়া, আন্তঃধর্মীয় সংলাপে আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, (বেফাক) এর মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. অসীম সরকার, আর্চবিশপ বিজয় এন.ডি' ক্রশ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৮ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৮ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১৮ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১৮ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন