শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিশ্বকাপ নিয়েই ঘুমাচ্ছেন মেসি

    খেলাধুলা ডেস্ক

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    বিশ্বকাপ নিয়েই ঘুমাচ্ছেন মেসি

    দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর এই কাপ অর্জনের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে ট্রফিতে তার চুমুর দৃশ্যটাই প্রমাণ করে, কতোটা অপেক্ষায় ছিলেন এই ট্রফিটার। তাই ট্রফি জেতার পর কোনোমতেই সেটা হাতছাড়া করছেন না আর্জেন্টাইন এ মহাতারকা। এমনকি ট্রফি নিয়ে বাড়ি ফেরার পরেও সেটা নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

    বিশ্বকাপ জয়ের উন্মাদনায় এখনো ভাসছে পুরো আর্জেন্টিনা। মঙ্গলবার সকালে ট্রফি নিয়ে মেসিদের নিজ দেশে গমন যেন সেই উন্মাদনায় দিয়েছে নতুন মাত্রা। বিশ্বজয়ী তারকাদের ব্যাপক সমাহারে এদিন দেশে বরণ করে নিয়েছে জনগণ। আর নিবেই বা না কেন!  ট্রফি হাতে মেসির ওই আইকনিক হাসি দেখার জন্যই তো কত ভক্ত-অনুরাগীরা কাটিয়েছে বিনিদ্র রজনী। মেসি নিজেও কি এই ট্রফির জন্য কম চেষ্টা করেছেন!

    নিজের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতে ফেলেছিলেন মেসি। প্রাপ্তির খাতায় শুধু বাকি ছিল বিশ্বকাপটাই। এবার সেটাও যোগ করে ফেললেন কিংবন্তি এ ফুটবলার। ৩৫ বছর বয়সে যে দক্ষতা দেখিয়ে বিশ্বকাপ জেতালেন দলকে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে বিশ্বকাপ জিতে বাড়ি ফেরার পর যেন বাচ্চা বনে গেলেন লিওনেল আন্দ্রেস মেসি।

    মঙ্গলবার দেশে ফেরার পর নিজের অফিশিয়াল ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেছেন মেসি। সেখানে তারকা এ ফুটবলারকে দেখা যায় তার বহুল কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে খেতে এবং ঘুমিয়ে থাকতেও। এ যেন স্কুলের কোনো বাচ্চার নিজের পছন্দের খেলনা পাওয়ার অনুভূতি। পোস্টটির ক্যাপশনে তিনই লিখেছেন, ‘শুভ দিন।’ অবশ্যই শুভ দিন। এরকম একটা দিনের প্রতীক্ষাতেই তো জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলেন ফুটবল জাদুকর।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

    মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    বার্সা শিবিরে যে দুঃসংবাদ

    বার্সা শিবিরে যে দুঃসংবাদ

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    কে এই নতুন মেসি-ইয়ামাল?

    কে এই নতুন মেসি-ইয়ামাল?

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

    ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

    মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন