শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাইমার্কের টেকসই উচ্চাকাঙ্ক্ষায় সহযোগিতা করবে বিজিএমইএ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ নভেম্বর, ২০২১ ০৭:৪৯ পূর্বাহ্ন

    প্রাইমার্কের টেকসই উচ্চাকাঙ্ক্ষায় সহযোগিতা করবে বিজিএমইএ

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এবং সহসভাপতি প্রাইমার্ক ও তার এসোসিয়েটেড ব্রিটিশ ফুডস’র প্রধান নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। 


    বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব গতকাল লন্ডনে প্রাইমার্কের নতুন টেকসই কৌশল প্রাইমার্ক কেয়ারস এবং এই কৌশলে বিজিএমইএ’র সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠানের ডাইরেক্টর অব লিগ্যাল সার্ভিসেস এবং কোম্পানি সেক্রেটারি এবিএফ পল লিসটার, সিইও পল মার্চেন্ট, ডাইরেক্টর প্রাইমার্ক কেয়ারস জুয়ান শাপারো, গ্রুপ ডাইরেক্টর সাপ্লাই, সোর্সিং এন্ড কুয়ালিটি চেইন লিন ওয়াকারের সাথে সাক্ষাৎ করেন।

     

    বিজিএমইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইমার্ক তার সরবরাহ চেইনে কার্বন নিঃসরণ অর্ধেক কমানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নকল্পে পোশাক তৈরির প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়ে যেসব উদ্দেশ্য নির্ধারণ করেছে, বিজিএমইএ তা সমর্থন করে। 
    এতে প্রাইমার্ক ও বিজিএমইএ টেকসই বিষয়ে তাদের লক্ষ্য, বিশেষ করে কর্মীদের কল্যাণ এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর