শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আর্জেন্টিনায় ছাদখোলা বাসে মেসিদের বিশ্বকাপ জয়ের উল্লাস

    খেলাধুলা ডেস্ক

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    আর্জেন্টিনায় ছাদখোলা বাসে মেসিদের বিশ্বকাপ জয়ের উল্লাস

    আর্জেন্টিনা পৌঁছেছেন তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসিসহ দলের সদস্য। বিজয়ী বীরদের বরণে সেখানে প্রস্তুত লাখ লাখ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দেশটির এজেইজা বিমানবন্দরে পৌঁছায় মেসি বাহিনী।

    দেশে পৌঁছেই স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে ছাদখোলা বাসে বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণে উদযাপনে মাতেন বিশ্বকাপজয়ীরা। এরপর স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক ওবেলিসক চত্বরে রাজসিক সংবর্ধনা দেয়া হবে মেসি-মার্টিনেজদের।

    রোববার (১৮ ডিসেম্বর) রাতভর উদযাপনের পর আর্জেন্টিনার বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে উৎসবের নগরী এখন গোটা বুয়েন্স আয়ার্স। বিশ্বজয়ীদের বরণ করে নিতে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই এজেইজা বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় উল্লাসে মাতেন হাজার হাজার মানুষ।

    বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এতটুকুও ভাটা পড়েনি উদযাপনে। নেচেগেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন যে যার মতো। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায় তাদের। এ উৎসব বিশ্বজয়ের। এ উৎসব স্বপ্ন পূরণের। এ উৎসব ৩৬ বছরের অপেক্ষার অবসানের।

    সোমবার স্থানীয় সময় সকালে কাতার থেকে বুয়েন্স আয়ার্সের উদ্দেশে যাত্রা করের লিওনেল স্ক্যালোনি ও তার দল। বিমানে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও পোস্ট করেন মেসি-ডি মারিয়ারা। কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে দেশে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

    মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    বার্সা শিবিরে যে দুঃসংবাদ

    বার্সা শিবিরে যে দুঃসংবাদ

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    কে এই নতুন মেসি-ইয়ামাল?

    কে এই নতুন মেসি-ইয়ামাল?

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

    ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

    মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন