শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টনের সমাপনী ও পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২২ ০৭:৪১ অপরাহ্ন

    ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টনের সমাপনী ও পুরস্কার বিতরণ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন। ফাইনালে তিনি হারিয়েছেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসাকে।

    পুরুষ এককে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক।

    অপরদিকে পুরুষ দ্বৈতের ফাইনালে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম-এটিএন নিউজের সাব্বির আহমেদ জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

    মিশ্র দ্বৈতের ফাইনালে এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক-ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-একাত্তর টিভির নাদিয়া শারমিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

    আর নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন-দেশ টিভির তাপসী রাবেয়া আঁখি জুটি। এই ইভেন্টে রানার আপ হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমিন-ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি।

    এছাড়া ডিআরইউ স্টাফদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন রিপন-আব্বাস জুটি এবং রানার্স আপ ফিরোজ-বাবুল জুটি।

    গতরাতে ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল।

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য দেন।ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন ও বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক স্বপন বসু।

    এরআগে, ডিআরইউ'র প্রতিষ্ঠাকালীন সদস্য সদ্য প্রয়াত রেডিও তেহরানের আব্দুর রহমান খানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করে খেলায় অংশগ্রহণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৮ ডিসেম্বর, ২০২২ ০৭:৪১ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৮ ডিসেম্বর, ২০২২ ০৭:৪১ অপরাহ্ন