শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির ঘোষণা হতে পারে

    আজ ঢাকায় বিএনপি ও সমমনাদের গণমিছিল

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ ডিসেম্বর, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ন

    আজ ঢাকায় বিএনপি ও সমমনাদের গণমিছিল

    সরকার পতনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আজ ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা অন্তত ৩০টি দল। দুপুরের পর নয়াপল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় দলগুলো আলাদাভাবে পালন করবে এ কর্মসূচি। এ কর্মসূচি থেকে আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

    এদিকে গণমিছিলে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেছেন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

    কর্মসূচি সফলে সমমনা দল ও জোটের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিএনপি। রাজধানীর কয়েকটি স্পর্টে এ কর্মসূচি পালন করা হবে।শান্তিপূর্ণ ও সুশৃৃঙ্খলভাবে কর্মসূচি পালনে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। গণমিছিলকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে দীর্ঘদিন পর ঘোষণা দিয়ে ঢাকায় মাঠে নামছে জামায়াত। ঢাকার পাশাপাশি রংপুর বিভাগে পালিত হবে এ কর্মসূচি।


    ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবি জানিয়ে ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল ঘোষণা করে বিএনপি। কিন্তু ওইদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ঢাকায় কর্মসূচি স্থগিত করা হয়।

    এছাড়া নির্বাচন থাকায় গণমিছিল হয়নি রংপুরেও। এ দুই বিভাগ বাদে ২৪ ডিসেম্বর সব বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল করে বিএনপি ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।


    নয়াপল্টন থেকে বিএনপি : আজকের গণমিছিল সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা আলাদা প্রস্তুতি সভা করেছে। ঢাকার আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেবে।

    বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। বেলা ২টায় নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমবেত হয়ে গণমিছিল শুরু হবে।

    এটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে নয়াপল্টনে এসে শেষ হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে তারা মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি পেয়েছে। ঢাকাবাসীকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

    গণমিছিলের প্রস্তুতি প্রসঙ্গে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অনেকের বাসাবাড়িতে হানা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতসব ভয়ভীতি উপেক্ষা করেও আমরা গণমিছিল সফলে প্রস্তুতি নিয়েছি।

    জানা যায়, গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে নানা উদ্যোগ নিয়েছে বিএনপি। দুপুর আড়াইটায় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে শুরু হবে মূল মিছিল। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ থাকবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

    গণমিছিলের সম্মুখে থাকবে জাতীয়তাবাদী মহিলা দল। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাসাস এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

    প্রেস ক্লাব থেকে গণতন্ত্র মঞ্চ ও ১১ দলের জাতীয়তাবাদী সমমনা জোট : যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আজকের কর্মসূচি সফলে মাঠে নামছে সাত দলের সমন্বয়ের গঠিত গণতন্ত্র মঞ্চ ও ১১ দলের জাতীয়তাবাদী সমমনা দল। সকাল সাড়ে ১০টায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল শুরু করে জিরো পয়েন্ট, জিপিও হয়ে পল্টন মোড়ে এসে শেষ হবে।

    বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হবে ১১ দল নিয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা জোট। সেখান থেকে তারা মিছিল বের করে কাকরাইল মোড় ঘুরে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ করবে।

    বিজয়নগর থেকে ১২ দলীয় জোট : আজ বেলা ২টায় বিজয়নগর পানির ট্যাংক থেকে গণমিছিল বের করবে ১২ দলীয় জোট। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। গণমিছিল সফলে কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে জোটটি।

    এফডিসির সামনে এলডিপি : যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে রাজধানীতে গণমিছিল করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি। আজ দুপুর আড়াইটায় রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে মগবাজার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে নেতৃত্ব দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। এ সময় এলডিপি মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

    বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াত : ১০ দফা দাবি আদায়ে আজ আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে জামায়াতে ইসলামী। বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে দলটি। দীর্ঘদিন পর রাজপথে তারা ব্যাপক শোডাউন করার প্রস্তুতি নিয়েছে। কর্মসূচির অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে জামায়াত। দলটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার ডিএমপি কার্যালয় গিয়ে আবেদন জানিয়ে এসেছে।

    জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও অ্যাডভোকেট গোলাম রহমান। এর আগে ২৫ ডিসেম্বর ডিএমপির কাছে সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান।

     




    রাজনীতি - এর আরো খবর