শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ১ জানুয়ারী, ২০২৩ ১১:২৯ অপরাহ্ন

    নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

    নয়াপল্টনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ছাত্রদল নেতাকর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটায়। হামলার শিকার সাংবাদিকের নাম ইউসুফ আলী। তিনি বেসরকারি টেলিভিশন মাই টিভির সিনিয়র রিপোর্টার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি।

    জানা গেছে, রোববার বিকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। সূত্রমতে, ছাত্রদলের সমাবেশ কভার করতে যান বেসরকারি টেলিভিশন মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। এসময় ট্রাইপড রাখা নিয়ে সমাবেশে আগত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ইউসুফ আলীকে মারধর করেন। পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও অন্য গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

    এ বিষয়ে সাংবাদিক ইউসুফ আলী বলেন, আমি ট্রাইপড রাখলে ছাত্রদলের একজন ট্রাইপড ধাক্কা মেরে ফেলে দেন। কেন ফেলে দিলেন জানতে চাইলে, কালো কোট ও ক্যাপ পরা একজন কোনো কিছু না বলেই আক্রমণ করেন।

    তিনি আরও বলেন, এমন কথায় কেউ কারও ওপর আক্রমণ করতে পারে! আমার এক হাতে ট্রাইপড অন্য হাতে মাইক্রোফোন। মারামারি করতে হলে তো দু-একটি কথা কাটাকাটি হয় তা-ও হলো না। অথচ পাঁচ থেকে ছয়জন পেছন থেকে আক্রমণ চালায়। বিএনপির নিউজ কভার করতে গেলে যদি দলের লোকজন বাধা হয়ে দাঁড়ায় তাহলে মনকে কী বোঝাবো।

    এসময় সেখান উপস্থিত ছিলেন মোহনা টিভির সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির। তিনি বলেন, ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগের মতো সুষ্ঠু-সুন্দর পরিবেশ ছিল না। সাংবাদিকদের নিদিষ্ট স্থানে নেতাকর্মীরা বসে ও দাঁড়িয়ে ছিলেন। তাদের সরে যেতে বললে তারা উল্টো আমাদের ওপর চড়াও হন। সংবাদ সংগ্রহে সুন্দর পরিবেশ না থাকলে নিউজ করাও কষ্টকর। আজ আমার সামনে ট্রাইপড রাখা নিয়ে সাংবাদিক ইউসুফ আলীর ওপর যে আক্রমণ করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আশা করি সামনের দিনগুলোতে বিএনপির সমাবেশে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না।

    এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, ঘটনা যখন ঘটে তখন মঞ্চ থেকে আসাদুজ্জামান রিপন ভাই, আমানউল্লাহ আমান ভাই ও ছাত্রদলের সভাপিত শ্রাবণ ভাই পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং সঙ্গে সঙ্গে রিপন ভাই ও শ্রাবণ ভাই নেমে এসে তাদের শনাক্ত করে বহিষ্কারের ঘোষণা দেন। আমান ভাইও বিষয়টি দেখবেন বলে জানান। সাংবাদিকরা প্রোগ্রাম বর্জন করতে চেয়েছিলেন। কেন্দ্রীয় নেতাদের তাৎক্ষণিক ভূমিকায় শেষ পর্যন্ত প্রোগ্রাম কাভার করা হয়।

    উল্লেখ্য, নয়াপল্টনের ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।




    রাজনীতি - এর আরো খবর